ধাধা ০১
৬ টি কাঁচের গ্লাস নিন | এবার একদিকে তিনটি পানিভর্তি গ্লাস এবং অন্যদিকে ৩ টি পানিশূন্য গ্লাস রাখুন |
ধাধাটি হলো: গ্লাসগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে,একটি গ্লাস পানিভর্তি এবং অন্যটি পানিশূন্য আবার একটি গ্লাস পানিভর্তি এবং অন্যটি পানিশূন্য এভাবে চলতে থাকে |
তবে শর্ত হচ্ছে : যেকোনো একটি গ্লাসে একবার হাত দেওয়া যাবে এবং দ্বিতীয় বার অন্য কোনো গ্লাসে হাত দেওয়া যাবে না |
সমাধান: ২ নাম্বার গ্লাসের পানি ৫ নাম্বার গ্লাসে ঢালুন এবং ২ নাম্বার গ্লাসটি পুনরায় যথাস্থানে রেখে দিন |
ধাধা ০২
একজন স্বামী তার বিধবা বউ এর ছোট বোনকে বিয়ে করতে পারবে | আপনি কি আমার সাথে একমত? যদি বলেন বিয়ে করতে পারবে তাহলে আপনি ভুল...!
সমাধান: দেখুন,যেহেতু তার বউ বিধবা,সেহেতু সে অলরেডি মারা গেছে | এখন একজন মরা ব্যাক্তি কিভাবে তার বিধবা বউয়ের ছোট বোনকে বিয়ে করতে পারে?
ধাধা ০৩
আচ্ছা বলুন তো,এমন কি আছে যা আপনার নিজের অথচ আপনার চেয়ে অন্যরা বেশী ব্যাবহার করে?
সমাধান: আপনার নাম |আপনার নাম আপনি নিজে নয় বরং অন্যরা সবচেয়ে বেশী ব্যাবহার করে|
ধাধা ০৪
একজন ব্যাক্তি প্রতিদিন ডিম খেতো | কিন্তু তার কাছে ছিল না ডিম কেনার মতো টাকা,ছিলনা মুরগী,ছিলনা কোনো ডিম | তাহলে সে কিভাবে প্রতিদিন ডিম খেতো?
সমাধান: হাসের ডিম খেতো | তার কাছে হাস ছিলনা একথা কিন্তু আমি বলিনি...!
ধাধা ০৫
একজন ব্যাক্তি দিনে ১০-১৫ বার দাড়ি সেভ করে | কিন্তু তারপরও তার দাড়ি-গোপ আগের মতোই থাকে | কিভাবে?
সমাধান:যেই ব্যাক্তি দিনে ১০-১৫ বার দাড়ি সেভ করে,সে তার নিজের নয়,তার কাস্টমারের দাড়ি সেভ করে | আসলে সে একজন নাপিত....!
যাইহোক গায়েস,আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এর ২য় পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান |
মনে রাখবেন,উপরে আলোচিত সকল তথ্য বিভিন্ন প্লাটফর্ম থেকে সংগ্রহ করা এবং সেগুলো একটু কাস্টমাইজ করে আপনাদের সামনে তুলে ধরা | তাই অযথা বিষয়টিকে কেউ অন্যভাবে নিবেন না |
তো যাইহোক,২য় পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন | আল্লাহ হাফেজ
Oshadharon
উত্তরমুছুন